শৈশবে লিবিয়ায়, ছাত্রাবস্থায় গবেষণার কাজে দক্ষিণ আফ্রিকায় এবং কর্মজীবনে লাইবেরিয়ায় থেকেছেন উন্নয়নকর্মী লায়লা খন্দকার। শিক্ষক, চিত্রশিল্পী, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষের সান্নিধ্য লাভ করেছেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সমাজ ও সাংষ্কৃতিকে জেনেছেন খুব কাছ থেকে, উদার মন নিয়ে। দীর্ঘ গৃহযুদ্ধের পর নিজের ও পরিবারের জীবন নতুন করে গড়ে তোলার সংগ্রামে নিয়োজিত নারী থেকে শুরু করে ওষুধ প্রাপ্তির অধিকার নিয়ে লড়াই করা ব্যক্তি-সবার মাঝেই দেখেছেন তীব্রভাবে বাঁচার আকাঙ্ক্ষা। ধ্বংস, মহামারি আর নানা প্রতিকূলতা সত্ত্বেও মানুষের পারস্পরিক সহমর্মিতা এবং জীবনের উদযাপন তাই হয়ে উঠেছে এ গ্রন্থের মূল উপজীব্য।
Link: https://www.rokomari.com/book/379958/africa-rong-noksha-o-songiter-mohadesh





