Op-ed

শিশু নির্যাতনের সংবাদে আমরা কি অভ্যস্ত হয়ে উঠছি

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে ২৯২ শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে অমানুষিক শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ২০২৩-এর প্রথম সাত মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই খবর খুব উদ্বেগজনক। কিন্তু আমরা কি এত শিশুহত্যার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি, […]

শিশু নির্যাতনের সংবাদে আমরা কি অভ্যস্ত হয়ে উঠছি Read More »

শিশুর প্রারম্ভিক বিকাশ, অধ্যাপক ফার্গুসন ও চিলির উদাহরণ

আপনি কি জানেন যে, মস্তিষ্কের বৃদ্ধির  শতকরা ৮০ ভাগ শিশুদের জীবনের প্রথম তিন বছরে ঘটে, যা তাদের  শিক্ষা এবং সারাজীবনের অর্জনের ভিত্তি তৈরি করে? সঠিক উদ্দীপনা দিয়ে এবং শিশু প্রতিপালনের যথাযথ পরিবেশ তৈরি করে মা-বাবা, পরিবারের সদস্য ও সমাজের সবাই শিশুর বুদ্ধিবৃত্তিক, আবেগীয় ও সামাজিক বিকাশে সহায়তা করতে পারেন। নামকরা অর্থনীতিবিদ অধ্যাপক রোনাল্ড ফার্গুসন শিশুদের প্রারম্ভিক বিকাশে নিরলস কাজ করছেন।

শিশুর প্রারম্ভিক বিকাশ, অধ্যাপক ফার্গুসন ও চিলির উদাহরণ Read More »

বিরোধীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন মাঝেমধ্যে নাশতা বা দুপুরের খাবারের সময় ছাত্রছাত্রীদের সময় দেন। সাধারণত সাত–আটজন শিক্ষার্থীর একটা দল ডিনের অফিসে গিয়ে আলোচনায় অংশ নিতে পারে। কয়েক মাস আগে দুপুরের খাবার খেতে খেতে ডিনের সঙ্গে কথা বলার সুযোগ হলো। এ ধরনের আলোচনায় কোনো নির্দিষ্ট অ্যাজেন্ডা থাকে না। ছাত্রছাত্রীরা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, এমন যেকোনো বিষয়

বিরোধীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক Read More »

শিশুরও গোপনীয়তার অধিকার আছে

ঢাকার এক বেসরকারি হাসপাতালের নিবন্ধন ডেস্ক। সেখানে সেবা নিতে আসা সবার ফোন নম্বর, ঠিকানা ইত্যাদির মতো ব্যক্তিগত তথ্য জোরে জোরে জানতে চাইছিলেন একজন কর্মী। মনে পড়ল যে আমাদের সমাজে গোপনীয়তা রক্ষার গুরুত্ব সম্পর্কে অনেকের ধারণা নেই। শিশুদেরও গোপনীয়তার অধিকার আছে, জাতিসংঘ শিশু অধিকার সনদের ১৬তম অনুচ্ছেদে সে অধিকার স্বীকৃত। এ বিষয়ে সচেতনতা খুব কম। কোনো

শিশুরও গোপনীয়তার অধিকার আছে Read More »

প্রশ্ন করা শিক্ষার্থী ‘বেয়াদব’ হয় না; ‘কড়া শিক্ষক’ মানেই ভালো শিক্ষক নন

‘শিশুরাই সব’-এর ফেসবুক পেজে প্রশ্ন করা হয়েছিল, ‘স্কুলজীবনে আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? কেন তাঁকে পছন্দ করতেন?’ উত্তরে অনেকেই নিজের প্রিয় শিক্ষকের কথা জানিয়েছেন। কেন তাঁরা প্রিয় তার উত্তরে এসেছে—‘সেই শিক্ষককে আজও কেউ ভুলতে পারেননি কিশোর-কিশোরীদের প্রতি তাঁর গভীর সম্মানবোধ এবং বৃহৎ জীবনের দিকে তাদের মনোযোগ নিয়ে যাওয়ার ক্ষমতার জন্য!’‘তিনি সদালাপী ও শিক্ষার্থীবান্ধব ছিলেন।’‘তিনি কোনো

প্রশ্ন করা শিক্ষার্থী ‘বেয়াদব’ হয় না; ‘কড়া শিক্ষক’ মানেই ভালো শিক্ষক নন Read More »

বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে

‘মা-বাবার ডিভোর্স হলে সবচেয়ে খারাপ ব্যাপার হলো, ছেলেমেয়েদের মিডলম্যানগিরি করা। মায়ের কথা বাবাকে এবং বাবার কথা মাকে গিয়ে বলতে হয়।’ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর মন্তব্যে স্পষ্টতই তাঁর অসন্তোষ প্রকাশ পাচ্ছিল। বছর কয়েক আগে মা-বাবার বিচ্ছেদের সময় তাঁকে এ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর মতো শিশু ও কিশোর-কিশোরীদের কথা ভাবছিলাম ‘করোনার দুই বছরে সখীপুরে

বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে Read More »

কিশোর-কিশোরীদের স্বপ্নকে আমরা কি গুরুত্ব দিচ্ছি

ভবিষ্যৎ সম্পর্কে কিশোর-কিশোরীদের স্বপ্ন বোঝার জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের গবেষকেরা ২০২১ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে একটি জরিপ পরিচালনা করেন। ১৪৫ কিশোর-কিশোরীর ওপর করা এ জরিপে বাংলাদেশের আটটি বিভাগের বাংলা, ইংরেজি ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়েছিল। গবেষণায় জানা যায়, কিশোর-কিশোরীরা চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, আইনজীবী, মাওলানার মতো মূলধারার পেশার পাশাপাশি ইউটিউবার,

কিশোর-কিশোরীদের স্বপ্নকে আমরা কি গুরুত্ব দিচ্ছি Read More »

Scroll to Top