violence

বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে

‘মা-বাবার ডিভোর্স হলে সবচেয়ে খারাপ ব্যাপার হলো, ছেলেমেয়েদের মিডলম্যানগিরি করা। মায়ের কথা বাবাকে এবং বাবার কথা মাকে গিয়ে বলতে হয়।’ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর মন্তব্যে স্পষ্টতই তাঁর অসন্তোষ প্রকাশ পাচ্ছিল। বছর কয়েক আগে মা-বাবার বিচ্ছেদের সময় তাঁকে এ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর মতো শিশু ও কিশোর-কিশোরীদের কথা ভাবছিলাম ‘করোনার দুই বছরে সখীপুরে […]

বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে Read More »

শাস্তি না দিয়ে শিশুকে শেখানো যায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত ফ্যাক্ট শিট ‘করপোরাল পানিশমেন্ট অ্যান্ড হেলথ’ (নভেম্বর ২০২১) শিশুদের শারীরিক শাস্তি নিয়ে বিভিন্ন গবেষণার সারাংশ তুলে ধরেছে। এ শাস্তির অবসানের আহ্বান জানিয়েছে। শারীরিক শাস্তি বলতে এমন শাস্তিকে বোঝায়, যেখানে কোনো না কোনো মাত্রার ব্যথা বা অস্বস্তি প্রদানের উদ্দেশ্যে শারীরিক বল প্রয়োগ করা হয়। নিষ্ঠুর ও অবমাননাকর আচরণ এ ধরনের শাস্তির অন্তর্ভুক্ত।

শাস্তি না দিয়ে শিশুকে শেখানো যায় Read More »

প্রতিবন্ধী শিশু, যৌন নির্যাতন ও বিচারের সংকট

গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের প্রথম ৮ মাসে ৭৯ প্রতিবন্ধী মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। যৌন নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার পাওয়া খুব কঠিন। প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত বাধা আছে, বিশেষ করে যদি তাদের বুদ্ধি, বাক, শ্রবণ ও মনঃসামাজিক প্রতিবন্ধিতা থাকে। নানাভাবে শিশু যৌন নির্যাতন ঘটে—অনুপযুক্ত স্পর্শ

প্রতিবন্ধী শিশু, যৌন নির্যাতন ও বিচারের সংকট Read More »

সন্তানদের নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে ভাবুন

ইদানীং অনেক মা-বাবা সন্তানদের জীবনের নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তার মধ্যে আছে শিশুদের পছন্দ-অপছন্দ, পড়াশোনা এবং অন্যান্য ক্ষেত্রে অর্জন, সমস্যা ইত্যাদি। শিশুরা ভয় পাচ্ছে বা কাঁদছে—এমন ভিডিও শেয়ার করা হয়। কোভিড-১৯-এর সময় বাংলাদেশসহ বেশির ভাগ স্থানেই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বেড়েছে। শিশুদের নিয়ে মা-বাবার পোস্ট করাও বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরা ভোটস ফর স্কুল

সন্তানদের নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে ভাবুন Read More »

শিশু সুরক্ষার মূল বিষয়গুলো বাস্তব বা অনলাইনে একই

আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন (মার্চ, ২০২১) অনুযায়ী, কোভিড-১৯ মহামারির সময় ৩০ শতাংশ শিশু অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হয়েছে। পাঁচটি জেলায় (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার ও খুলনা) জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি। হয়রানির শিকার হওয়া শিশুদের মধ্যে ৫৬ দশমিক ২৫ শতাংশ মেয়ে। ৪১ শতাংশ শিশু তাদের মা-বাবাকে বিষয়টি জানিয়েছে এবং ১২ শতাংশ তাদের অভিজ্ঞতা

শিশু সুরক্ষার মূল বিষয়গুলো বাস্তব বা অনলাইনে একই Read More »

শিশুরা বেড়ে উঠুক সুরক্ষিত পরিবারে, প্রতিষ্ঠানে নয়

সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশে ছয় বিভাগে অবস্থিত ছয়টি ছোটমণি নিবাস এবং পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের জন্য জেলা সদর ও কিছু কিছু উপজেলায় ৮৫টি সরকারি শিশু পরিবার পরিচালনা করে। এ ছাড়া আইনের সংস্পর্শে আসা শিশু বা অভিভাবক কর্তৃক প্রেরিত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনটি শিশু (কিশোর–কিশোরী) উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। বেসরকারি পর্যায়ে এতিমখানা এবং

শিশুরা বেড়ে উঠুক সুরক্ষিত পরিবারে, প্রতিষ্ঠানে নয় Read More »

শিশুদের শারীরিক শাস্তি বিলোপের জন্য যা করতে হবে

সন্তানকে জীবনে অন্তত একবার প্রহার করার প্রয়োজন আছে কি না—সোশ্যাল মিডিয়ায় এমন একটি প্রশ্ন করলেন একজন। অনেকে মা-বাবাই এর পক্ষে মন্তব্য করেন। শিশুদের ‘শেখানো’ থেকে শুরু করে নিজেদের হতাশা ইত্যাদি কারণে তাঁরা শাস্তির সমর্থন করেন। আমরা কি এমন একটি প্রকাশ্য আলোচনার কথা ভাবতে পারি, যেখানে কোনো গোষ্ঠীকে আঘাত করার ‘যুক্তি’ দেওয়া হচ্ছে? তবে কেন আমরা

শিশুদের শারীরিক শাস্তি বিলোপের জন্য যা করতে হবে Read More »

শিশুরা শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানও

এই সময়ের শিশুরা ভবিষ্যতে ‘কোভিড প্রজন্ম’ নামে পরিচিত হবে। তাদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এবং সামগ্রিকভাবে ভালো থাকা এই মহামারি দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছে। ইউনিসেফের ‘ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইফেক্টস অব দ্য কোভিড-১৯ প্যানডেমিক অ্যান্ড রেসপন্স ইন সাউথ এশিয়া’ রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে শিশুমৃত্যু বেড়েছে ১৩ শতাংশ। মহামারি-পরবর্তী দশকে শিশুদের জীবনে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন

শিশুরা শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানও Read More »

শিশুদের মানবাধিকার কারও চেয়ে কম নয়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯’ অনুযায়ী, বাংলাদেশের ১ থেকে ১৪ বছর বয়সী ৮৯ শতাংশ শিশু জরিপ-পূর্ববর্তী এক মাসের মধ্যে শারীরিক শাস্তির শিকার হয়েছে। জরিপে আরও দেখা যায়, ৩৫ শতাংশ অভিভাবক মনে করেন শিশুকে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করতে ২০১১ সালে একটি প্রজ্ঞাপন

শিশুদের মানবাধিকার কারও চেয়ে কম নয় Read More »

আইন এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দরকার

‘আমি খুব ভালো শিক্ষক, কারণ আমার ছাত্র-ছাত্রীদের ধমক কিংবা শাস্তি দিই না। তারা যদি কোনো কিছু বুঝতে না পারে, আমি তাদের বুঝিয়ে বলি।’ কথাগুলো চার বছর বয়সী একটি শিশুর। শিশুটি একজন ‘শিক্ষকের’ ভূমিকায় অভিনয় করছিল; আর ‘ছাত্র-ছাত্রীর’ ভূমিকায় তার মা-বাবা। এই খেলা দেখতে দেখতে আমি উপলব্ধি করলাম ছোট্ট এই শিশুটি, যে এখনো স্কুলেই যায়নি, তার

আইন এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দরকার Read More »

Scroll to Top