Women’s Rights

Lead to Empower

Interacting with ambitious, successful, strong and determined women inspires me a lot. It has been a joy and privilege to get to know many of them during my mid-career studies at Harvard. My classmates were engaged in meaningful work in political, economic and social sectors. They came to Harvard to strengthen their knowledge, skills and

Lead to Empower Read More »

শিশু যৌন নির্যাতন যখন নীরব মহামারি

এপ্রিল মাসে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম আমাদের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দেওয়ার মতো: ‘আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ’, ‘দশমিনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক’, ‘শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা’, ‘স্কুলের তালাবদ্ধ রুমে মুখে টেপ, হাত-পা বাঁধা শিশু’। বছরজুড়েই এ ধরনের খবর যেন খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

শিশু যৌন নির্যাতন যখন নীরব মহামারি Read More »

সরকারের কাছে প্রত্যাশা: নির্যাতন থেকে শিশুদের সুরক্ষায় নেতৃত্ব দিন

নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, ‘শিশুদের সঙ্গে কী আচরণ করা হয়, তা দিয়েই একটা সমাজের আত্মা বোঝা যায়।’ যেকোনো সরকারের সাফল্য বিবেচনায় তাদের আমলে দেশের শিশুরা কেমন আছে, তা বিবেচনা করা প্রয়োজন। বাংলাদেশে নবনির্বাচিত সরকারের অনেক দায়িত্ব। দেশের সামগ্রিক উন্নয়নে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষা ইত্যাদি  বিষয়ে প্রচুর কাজ। সবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি শারীরিক, মানসিক ও যৌন

সরকারের কাছে প্রত্যাশা: নির্যাতন থেকে শিশুদের সুরক্ষায় নেতৃত্ব দিন Read More »

শিশুরা কেন বই পড়বে? কোন ধরনের বই পড়বে?

‘আমাদের স্টলে আসার আগে সন্তানকে দামি আইসক্রিম কিনে দিচ্ছেন, কিন্তু বইয়ের মূল্য নিয়ে প্রশ্ন করছেন, এমন অনেক অভিভাবক আছেন।’ বলছিলেন শিশুদের বইয়ের একজন প্রকাশক। বছর কয়েক আগে বাংলা একাডেমির একুশে বইমেলায় তাঁর সঙ্গে কথা হচ্ছিল। এই প্রকাশক বলছিলেন, খাবার, পোশাক, বেড়ানো ইত্যাদিতে খরচ করার ব্যাপারে অনেক অভিভাবকের আগ্রহ ও সামর্থ্য আছে, কিন্তু বই কেনায় অনীহা

শিশুরা কেন বই পড়বে? কোন ধরনের বই পড়বে? Read More »

আসুন মেয়েদের সাফল্য উদ্‌যাপন করি

আবি ডেয়ার-এর উপন্যাস ‘দ্য গার্ল উইথ দ্য লাউডিং ভয়েস’-এ উঠে এসেছে নাইজেরিয়ার গ্রামীণ কিশোরী আদুনির গল্প। আদুনি চায় পড়াশোনা করতে, নিজের ‘লাউডিং ভয়েস’ খুঁজে পেতে; যাতে সে নিজের কথা নিজেই বলতে পারে। জীবনের নানা বাধা সত্ত্বেও আদুনি নিজের স্বপ্ন ছাড়েনি। সে বিশ্বাস করে শিক্ষার মাধ্যমে নিজের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে এবং তার মতো

আসুন মেয়েদের সাফল্য উদ্‌যাপন করি Read More »

অন্তর্ভুক্তিমূলক সমাজ চাইলে আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য একটি কোর্সে আমন্ত্রিত বক্তা হিসেবে সেশন নিয়েছিলাম। বিষয় কর্মক্ষেত্রে বৈষম্যহীন আচরণ। শুরুতেই অংশগ্রহণকারীদের অনেকে নিজ জীবনের গল্প বললেন। শৈশব-কৈশোরে গায়ের রং, উচ্চতা, ওজন ইত্যাদি নিয়ে কটু মন্তব্য শোনা থেকে শুরু নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এই অভিজ্ঞতা কীভাবে তাঁদের মনঃকষ্টের কারণ হয়েছে, কখনোবা আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে, সেই বিষয়টিও আলোচিত

অন্তর্ভুক্তিমূলক সমাজ চাইলে আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে Read More »

বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে আর কত দেরি

রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস সুলতানা’স ড্রিম জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে। এই বছরের মে মাসে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরে খুব আনন্দিত হলাম। একই সঙ্গে

বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে আর কত দেরি Read More »

জলবায়ু সংকটে বাল্যবিবাহ বাড়ছে

সম্প্রতি কুড়িগ্রামের চর এলাকার একটি বিদ্যালয়ে গিয়েছিলাম। অষ্টম শ্রেণির একজন ছাত্রী বলল, ‘আমরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে এলাকার মানুষকে সচেতন করি, কয়েকটি বিয়ে বন্ধ করেছি।’ তারা যখন প্রথম শ্রেণিতে, তখন প্রায় ৩০ জন শিক্ষার্থী ছিল। অষ্টম শ্রেণিতে তাদের অর্ধেকই নেই। নদীভাঙনের কারণে কোনো কোনো শিক্ষার্থীর পরিবার অন্যত্র চলে গেছে। তাদের কয়জন বিদ্যালয় থেকে ঝরে পড়েছে,

জলবায়ু সংকটে বাল্যবিবাহ বাড়ছে Read More »

নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ: ভিত্তিটা হোক শৈশবেই

সম্প্রতি ঢাকার এক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিজ্ঞাপনে চোখ আটকে গেল। দুজন ছাত্র গণিত এবং রোবোটিকস শিখছে আর একজন ছাত্রী ভায়োলিন বাজাচ্ছে। এই ছবি দেখে শিশুরা কী ধারণা পাবে? তাদের কি মনে হবে না যে সংগীত মেয়েদের জন্য আর গণিত ও রোবোটিকসের মতো বিষয় শুধু ছেলেদের জন্য? কিন্তু বিষয়টা মোটেই তা নয়। বিজ্ঞাপনটি জেন্ডার স্টেরিওটাইপের একটি

নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ: ভিত্তিটা হোক শৈশবেই Read More »

আরবান ৯৫, নগর–নকশা ও শিশুর বিকাশ

যুক্তরাষ্ট্রের বোস্টনে লোগান ইন্টারন্যাশনাল বিমানবন্দরে শিশুদের জন্য খেলার স্থান আছে বেশ কয়েকটি। দেয়ালে শিশুসাহিত্যের জনপ্রিয় চরিত্র আঁকা। বইগুলো থেকে কিছু বাক্য, লেখক ও অলংকরণশিল্পীর পরিচিতিও আছে। বাংলা ভাষার শিশুসাহিত্য অনেক সমৃদ্ধ। সেগুলো নিয়ে বিমানবন্দরে বা অন্যান্য স্থানে এই উদ্যোগ নেওয়া যায়। এর ফলে শিশুরা নানা বই ও চরিত্রের সঙ্গে পরিচিত হবে, গল্পগুলো পড়ায় আগ্রহী হয়ে

আরবান ৯৫, নগর–নকশা ও শিশুর বিকাশ Read More »

Scroll to Top