দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে আছে ছয়শোর বেশী দ্বীপ এবং প্রায় আটশ ভাষা। সেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, দারিদ্র্য, দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন, নিরাপত্তাহীনতা ইত্যাদি সবই আছে। পাশাপাশি রয়েছে সমৃদ্ধ সাংষ্কৃতিক ঐতিহ্য, মানুষের শিল্পবোধ ও সহমর্মিতা, সাধারণ নারীদের অসাধারণ সাহস এবং সংগ্রাম। কর্মসূত্রে পাহাড়ি শহর গোরোকায় থাকার সুবাদে লেখক ভলোমন্দ মিলিয়ে সেখানকার সমাজটাকে খুব কাছ থেকে দেখেছেন। সে দেখা প্রচলিত ধারণা থেকে অনেক আলাদা। সাংষ্কৃতিক বৈচিত্র্য, মানুষে মানুষে বন্ধুত্ব, নগরায়নের ফলে বদলে যাওয়া সমাজ, প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয় বাঙালি পাঠকের সামনে উন্মোচন করবে এক নতুন দিগন্ত।
Link: https://www.rokomari.com/book/216301/papua-new-guinea-shorgopakhir-dhesh





